১৫ কেজি গাঁজাসহ ৩ নারী কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ ৩ নারীকে আটক করেন মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ি। 

গতকাল শুক্রবার (২১ জুন) দুপুরের দিকে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুটের মজুচৌধুরীর লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জোবেদা বেগম, বিথি আক্তার ও মাহফুজা আক্তার। আটকৃত জোবেদা বেগম গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী, বিথি আক্তার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কাইকারচর গ্রামের মো. সাগরের স্ত্রী ও মাহফুজা আক্তার কুমিল্লা জেলার চান্দিনার ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী।

নৌ পুলিশ জানায়, বাসযোগে ওই ৩ নারী কুমিল্লা থেকে মজুচৌধুরীরঘাটে এসেছেন। তারা লঞ্চযোগে ভোলায় যাওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চঘাটে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় দায়িত্বপ্রাপ্ত নৌ পুলিশের সদস্যরা তাদেরকে আটক করেন।

পরবর্তীতে একজন নারীকে দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বাঁধা তিনটি প্যাকেটে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

লক্ষ্মীপুর মজু চৌধুরীঘাট নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র চৌধুরী বলেন, আটক নারীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।