১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল এর উদ্যোগে ১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদের হল রুমে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও ৯টি ওয়ার্ডে দোয়া, মিলাদ মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন শিপন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ,১০নং ভাটরা ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল দেওয়ান, ১০নং ভাটরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী তসলিম হোসেন পাটোয়ার, আওয়ামী লীগ নেতা মিজান মিজি,সুমন হাওলাদার, লিংক মিজি,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবলু মেম্বার,১০নং ভাটরা ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিজি,১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সহেল হোসেন,৪নং ওয়ার্ড ইউপি সদস্য খালেদ সাইফুল্লাহ সজিব শেখ,৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিঠু,৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তারেক আজিজ শেখ,৮নং ইউপি সদস্য মোঃ মহসিন রাশেদ খলিফা,৯নং ইউপি সদস্য মোঃ রুহুল আমিন। ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্ত তামজীদ মাহমুদ ডলার, ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ বৃন্দ,১০নং ভাটরা ইউনিয়নের যুবলীগের আহবায়ক খোরশেদ আগুনী, ছাত্রলীগের নেতা হৃদয় দেওয়ান, আনন্দ দেওয়ান, ইয়াসিন মিজি, মোঃ ফয়সাল শেখ। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, ভাটরা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর দেওয়ান, শামিম মিজি, মোঃ আজাদ হোসেন সুমন ভূঁইয়া সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।