

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর ১৫ নং ওয়ার্ডেন১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাহিম (১৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলা পৌর ১৫ নং ওয়ার্ড থেকে বিকালে সদর মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে রাহিম নামে এক ব্যক্তিকে।
অভিযুক্ত রাহিম সদর উপজেলার পৌর ১৫ নং ওয়ার্ডের মো. সেলিমের ছেলে ।
স্থানীয়রা জানান, গত রোববার রাত ১০টায় সদর উপজেলার পৌর ১৫ নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। কিশোরী রাতে শৌচাগারে গেলে শৌচাগার থেকে বের হলে মুখে গামছা পেচিয়ে পাশে ফসলের মাঠে টেনে নেওয়ার চেষ্টা চালালে চিৎকার দেয়। ঠিক ওই সময় পাশের বাসায় থেকে লোকজন বের হলে ধরে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে রাতে কিশোরীরসহ পরিবার থানায় আসতে চাইলে আসতে দেয়নি এলাকার কিছু লোকজন। এলাকার লোকজন চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছেন এলাকায় সমাধান দেওয়ার জন্য। পরবর্তীতে সদর মডেল থানা মামলা হয়।
আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com