

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করতে গিয়ে চাঁদপুর জেলার হাইমচরের ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার ২'শ ৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩'শ কেজি জাটকা ও ৬'শ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।
খন্দকার মুনিফ তকি বলেন, শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর ইশানবালা থেকে ৪ হাজার ২'শ ৫০ কেজি ইলিশ, ৩'শ কেজি জাটকা ও ৬'শ কেজি পোয়া মাছ জব্দ করে। একই সময় জব্দ করা হয় মাছের সাথে থাকা ট্রলার গুলোও।
খন্দকার মুনিফ তকি আরও বলেন, ওই মাছের সাথে থাকা অসাধু ব্যাক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়ে ওঠেনি।
পরবর্তীতে জব্দ কৃত মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আর জব্দকৃত ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়ে থাকে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com