

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলার পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে ২'শ রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন।
গত মঙ্গলবার (১৮ জুন) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা মিলে মেয়র খাবারের প্যাকেট নিয়ে রোগীর বেডে পৌঁছে দিচ্ছেন।
এসময় তার সঙ্গে ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল, আওয়ামী লীগ নেতা মিঠু ভূঁইয়া, যুবলীগ নেতা রকি ভূঁইয়া, রতন ভূঁইয়া, ছাত্রলীগ শুভ ও স্বপনসহ প্রমুখ।
জানতে চাইলে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, প্রতিবছর রমজান ও কোরবানি ঈদের পরেরদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরণ করে আসছেন তিনি। খাবার বিতরণের এই কার্যক্রম তার অব্যাহত থাকবে বলে জানান।
মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আরও বলেন, অন্যদিনের চেয়ে আজকের হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক সুন্দর। একদিকে রোগীর সংখ্যা অন্যদিনের চেয়ে কম, পাশাপাশি বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারেরও আন্তরিকতার আছে বলে বুঝা যায় হাসপাতালের পরিবেশ দেখে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com