হাফেজ ফারুক খাঁনের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

দারুলউলুম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, এবং জয়নবীয়া বায়তুন নুর জামে মসজিদ সম্মানিত ইমাম এবং খতিব জনাব হযরত মাওলানা হাফেজ মোঃ ফারুক খাঁনের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

হাফেজ ফারুক খাঁন বলেন ,ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক আমাদের সারাটি জীবন। সকলের নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। ঈদের দিন সবাই পরিবারকে সময় দিন, সকল দুঃখ, কষ্ট হিংসা, ব্যথা, বেদনা ভুলে গিয়ে ঈদের দিনে আপনারা বা আপনি প্রিয়জনদেরকে নতুন কিছু উপহার দেন।

হাফেজ ফারুক খাঁন আরও বলেন, আমি সততার সাথে চাকরি করে থাকি, আমার চাকরি জীবন থেকে শুরু করে আজকে পর্যন্ত কারো সাথে খারাপ আচরণ করিনি, চাকরি জীবনে আসার পর থেকে অনেক সম্মাননা অর্জন করেছি।

তিনি সকল জাতীয় দিবসে ও দুইটি ঈদে দেশবাসী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দেশে-বিদেশে থেকেও প্রিয় ভাই বন্ধুসহ সবার সাথে যোগাযোগ রাখেন, শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে হাফেজ ফারুক খাঁন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরোও বলেন, আমার কারো সাথে কোনো প্রকার বিবাদ নেই, আমি সততার সাথে চাকরি করে থাকি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা, আমি যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজত করেন, আমিন। সাবইকে পবিত্র ঈদুল ফেতরের ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”