
রাজধানী প্রতিনিধি : রাজধানীর হাতিরঝিলে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘বিউটিফুল বাংলাদেশ রান–২০২৬ (সিজন-২)’। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেন।
শনিবার ভোর ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে ৭.৫ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান শুরু হয়। স্বাস্থ্য সচেতনতা, ক্রীড়া সংস্কৃতি ও পর্যটন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিজয়ীদের তালিকা
২ কিলোমিটার ফান রান (পুরুষ):
প্রথম হয়েছেন মহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান এবং তৃতীয় এফ এ সেলিম।
২ কিলোমিটার ফান রান (নারী):
প্রথম নূর-এ-সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী এবং তৃতীয় পারভিন মিতু।
৭.৫ কিলোমিটার রান (পুরুষ):
প্রথম মো. এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় পলাশ শেখ।
৭.৫ কিলোমিটার রান (নারী):
প্রথম হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা এবং তৃতীয় তেরেসা কচি।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণদের মধ্যে ক্রীড়া ও সুস্থ জীবনধারার প্রতি আগ্রহ বাড়ে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com