
নাজমুল হোসেন : নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার পক্ষ থেকে শুকনো খাবার, টিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝড়ে চরঈশ্বর ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু পরিবার ক্ষতির মুখে পড়ে।
ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
