হাজারো মুসল্লির অংশগ্রহণে খতিব সালাহ উদ্দিনের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

হাজারো মুসল্লির অংশগ্রহণে খতিব সালাহ উদ্দিনের জানাজা অনুষ্ঠিত। ছবি : ভোরের পত্রিকা

কে এ সৌরভ খাঁন, স্টাফ রিপোর্টার :
বিশ্ব ওলী হজরত মাওলানা খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মুরিদ, মোহাম্মদ সালাহ উদ্দিন এর জানাজায়, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নামাজে জানাজা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররমে জানাজায় ইমামতি করেন ওই মসজিদের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমান।

জানাজায় অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার মাওলা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক
ড. মো. মুশফিকুর রহমান, বোর্ড অব গভর্নরসের সদস‌্য কফিলুদ্দিন সরকার সালেহী, ইসলামী ঐক‌্যজোটের চেয়ারম‌্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ বিপুল সংখ‌্যক মানুষ।

বাদ আসর জিগাতলা জামে মসজিদে মাওলানা সালাহ উদ্দিনের দ্বিতীয় জানাজা হবে। পরে তাকে রাজধানীর জিগাতলায় সমাহিত করা হবে।

মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক অধ‌্যক্ষ ও বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর ল‌্যাবএইড হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।