

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
সোমবার ২৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, হাইমচর সদর ইউনিয়ন ভূমি অফিস, হাইমচর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
পরিদর্শনকালে তিঁনি উপজেলা নির্বাহী অফিসার জনাব চাই থোয়াইহলা চৌধুরীর উপস্থিতিতে দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন রেজিস্ট্রার ও কাগজপত্র নিরীক্ষণ করেন।
এসময় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ নূর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com