

চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার ১৮ মার্চ মধ্য রাতে উপজেলার শাহেবগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক করেন। একই সময় জব্দ করা হয় ২৫ হাজার মিটার কারেন্টজাল।
বিকেলে এসব তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রশীদ।
আটক জেলেরা হলেন- মো. কাউছার (২২), বিল্লাল শেখ (৩০), মো. রাসেল (২০), শাহাদাত শেখ (২৮), আরিফ বেপারী (২০), মো. দ্বীন ইসলাম (২১)। এসব জেলেদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামে।
মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com