

অনলাইন ডেস্ক : হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করে মানুষ ইহকাল ও পরকাল উভয়ই সাফল্য লাভ করতে পারে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আরও বলেন, হযরত (সা.) এর পথ অনুসরণে রয়েছে মানবজাতির কল্যাণ, যা মানুষের জীবনকে আলোকিত ও সঠিক পথে পরিচালিত করতে সহায়ক।
আজ বিকালে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, "হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করলেই জীবনে সাফল্য আসবে। আমরা যদি তাঁর পথ অনুসরণ করতে পারি, তবে আমাদের জীবনে একাধারে শান্তি, সুখ এবং পরকালীন মুক্তি নিশ্চিত হবে।" তিনি সকল মুসলমানকে রাসুল (সা.) এর সীরাত অনুসরণের আহ্বান জানান।
পাপ ও খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে পরামর্শ দেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, “পাপের পথ থেকে ফিরে আসতে হবে। পদস্খলন হলে তওবা করতে হবে। সহজ-সরল জীবনযাপনে আল্লাহর সান্নিধ্য অর্জিত হয়।” এছাড়া, হালাল উপার্জনের গুরুত্বের উপর বিশেষ জোর দেন। তিনি বলেন, "ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল পথে উপার্জন। হারাম পথে উপার্জিত ধনসম্পদ কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।"
তিনি আরও বলেন, “সকল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর বিচার থেকে কেউ নিস্তার পাবে না, যদিও তিনি মানুষের বিচার থেকে রক্ষা পায়।"
অনুষ্ঠানে গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরী সভাপতিত্ব করেন। মসজিদ কমিটির সহসভাপতি লুৎফুল কবির সাদী বক্তব্য প্রদান করেন।
পরিশেষে, উপদেষ্টা ড. খালিদ হোসেন ক্যালিওগ্রাফি, ইসলামী জ্ঞান এবং রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com