

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নাল মুখ বাজার এলাকায় অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলা (ভুমি) প্রশাসনের অভিযানে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুর ১০নং মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারের দক্ষিণে লাদিয়া নামক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাল মিয়া, পিতা- আব্দুল হাই , সাং- বড়াআব্দা কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
চুনারুঘাট উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ), চুনারুঘাট, হবিগঞ্জ।
সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানার পুলিশ টিম। অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com