

ফরিদপুর জেলার ভাঙ্গায় জাকের পার্টি যুবফ্রন্ট ভাঙ্গা শাখার আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হতদরিদ্রের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার (৬ এপ্রিল) বিকালের দিকে উপজেলার কালামৃধা বাজার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জাকের পার্টি যুবফ্রন্ট জেলা শাখার সভাপতি টিটু খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাকের পার্টির কুয়েত শাখার প্রচার সম্পাদক মাসুদ খান।
এ সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি জাকের পার্টির সাধারণ সম্পাদক আক্কাস আলী, আলাল উদ্দিন মাতুব্বর, মাওলানা ওসমান গনি প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের বক্তব্যে টিটু খান বলেন, জাকের পার্টির মান্যবর চেয়ারম্যানের নির্দেশক্রমে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সকলকে হতদরিদ্রদের পাশে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com