
ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের হজ যাত্রীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস ও পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়।
রবিবার বিকেলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম।
পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এস এম জাকির হোসেন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহমদ কবির, পরিবার পরিকল্পনার উপ পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, এন এস আই এর উপ পরিচালক বশির আহমেদ প্রমুখ।
নতুন কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট ডেস্কে তথা এক স্থানেই পাসপোর্টের সকল সার্ভিস পাওয়া যাবে। খুবই সহজেই একজন হাজী তার পাসপোর্ট হাতে পাবে। তাদের ভোগান্তিতে পড়তে হবে না।
