
নোয়াখালী জেলায় বেসরকারি সাহায্য সংস্থা এনআরডিএস এবং এসডিজি অ্যাকশন এলায়েন্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে “সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা” বিষয়ক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মাইজদী’র মাস্টারপাড়ার এনআরডিএস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এই সংলাপে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের বিষয়ে আলোকপাত করা হয়েছে।
এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল।
গান্ধী আশ্রমের কর্মকর্তা দীপিকা কুন্ডু তিনি বলেন, দুইমাস আগে তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তার না থাকায় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে অবহেলার স্বীকার হয়ে তাদের প্রাইভেট হাসপাতালের স্মরণাপন্ন হতে হয়। পরে তার স্বামীর মৃত্যু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিশেষ অতিথি ছিলেন ড. নুরুল আলম মাসুদ এবং বেসরকারি সাহায্য সংস্থা “বন্ধন” এর নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন।
