

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল। প্রতিযোগিতা চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সার্বিক সহযোগিতায় আয়োজিত সার্জেল মাপস্ স্পোর্টস ফেস্টিভ্যাল শীর্ষক প্রতিযোগিতার প্রথম দিন লুডু, ক্যারম, দাবা ও ব্যাডমিন্টন ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টের প্রতিটি ম্যাচই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
এছাড়াও ভলিবল, কার্ড (২৯), মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন ইভেন্ট রয়েছে প্রতিযোগিতায়।বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্যাকমো, সিএইচসিপি, মাঠপর্যায়ের সকল স্বাস্থ্যকর্মী সহ হাসপাতালের আয়া, ওয়ার্ডবয়, ক্লিনার, আউটসোর্সিং-সহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের রূপ ধারণ করেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com