

রংপুর প্রতিনিধি: সোঁনালী আঁশের সোনার দেশ—পাট শিল্পের বাংলাদেশকে বিশ্ববাজারে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরতে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের পণ্য রপ্তানি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রংপুরে অবস্থিত বহুমুখী পাট-শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বহুমুখী পাট-শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি), রংপুর, সহযোগিতায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি), বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদারুল হক, ইনচার্জ, জেইএসসি রংপুর। তিনি বলেন, পরিবেশবান্ধব ও বহুমুখী ব্যবহারযোগ্য পাটজাত পণ্যের চাহিদা আন্তর্জাতিক বাজারে ক্রমেই বাড়ছে। উদ্যোক্তাদের মানসম্মত উৎপাদন, আধুনিক ডিজাইন, প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় পাটজাত পণ্য রপ্তানির সুযোগ, চ্যালেঞ্জ, সরকারি সহায়তা, প্রশিক্ষণ সুবিধা ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পাট শিল্পকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তরের জন্য নীতিগত সহায়তা জোরদারের দাবি জানান।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে পাট শিল্পে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং সোঁনালী আঁশের ঐতিহ্য ধরে রেখে বাংলাদেশ বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com