

ডেস্ক নিউজ : গত শনিবার রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও উদ্দীপ্ত বাংলাদেশ সমাজ এর সহযোগিতায় রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও রেডক্রস অ্যাওয়ার্ড ২০২৫ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা পুরস্কার পেলেন এমআরএফ ফ্যাশন ক্লথিং স্টোর এর স্বত্ত্বাধিকারী সিলেটের লাকী বেগম।
আলোচনা অনুষ্ঠানে ফারজানা মৃদুলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ও রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য কৃষাণ ভুঁইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংঘটক আমজাদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহা পরিচালক রাকিব আলী, এইচ টিভি'র চেয়ারম্যান তাসলিম হাসান হৃদয়।
শুরুতে আল কোরআন থেকে সূরা পাঠ করেন, প্রাণ রসায়নবিদ ড. তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জান্নাতুন নাঈম প্রমি।
এ অনুষ্ঠানে নারী উদ্যোক্তাসহ বেশ কিছু ক্যাটাগরিতে দেশের প্রায় ৫০ জনকে পুরস্কার প্রধান করা হয়।
পুরষ্কার অর্জনকারীদে অনুভূতি প্রকাশ ও পুরষ্কার বিতরণ শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com