

মোহাম্মদ ইউনুছ অভি :
দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ ফিরেছে। ফলে দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
গত শুক্রবার সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন পরে সেন্টমার্টিনবাসী।
সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন পরিস্থিতি ছিল। এখন ঠিক হয়ে গেছে।
এ বিষয়ে সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বলেন, সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন সবাই বিদ্যুৎ পাচ্ছে। '
জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 'একদিন পর দ্বীপবাসী বিদুৎ পেয়েছে। মূলত দ্বীপে যে প্রতিষ্টান বিদুৎ সরবরাহ তাদের সফটওয়্যারের সমস্যার কারনে বিদুৎ বন্ধ ছিল, এখন পাওয়া যাচ্ছে বিদ্যুৎ।
দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, 'বন্ধ থাকার পর দ্বীপে বিদ্যুৎ ফিরেছে। এর আগে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না।
এদিকে গতকাল ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছিল
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com