

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।
গত শনিবার বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। দেশে সুষ্ঠ নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক এটা ষড়যন্ত্রকারীরা চায় না।
আওয়ামী লীগ দেশে গুম খুন ও গণহত্যা চালিয়েছে তাই হাসিনার বিচার হওয়া খুব জরুরী। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয় দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষে পৌঁছাতে হলে সবাইকে দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে।
লক্ষ্মীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এরপর ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই আগষ্ট বিপ্লবে আহতদের আথিক সহায়তা প্রদান এবং ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
লক্ষ্মীপুর জেলা শাখার ড্যাবের আহবায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ।
এ ছাড়াও বক্তব্য দেন - জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল খালেদ মো. ইকবাল,ডা. মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি ডা. রাকিবুল আহসান ও সদস্য সচিব ডা. আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com