
হাফিজ মাছুম আহমদ দুধরচকীর পরামর্শ : সন্তানকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা–মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা, ভালোবাসা ও সময়ই পারে একটি শিশুর ভবিষ্যৎকে উজ্জ্বল করতে। ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী সন্তান লালন–পালনে বাবা–মায়ের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
১. দায়িত্বশীল অভিভাবক হওয়া
সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলা বাবা–মায়ের প্রধান দায়িত্ব। তাদের সঙ্গে রাগ বা উচ্চস্বরে কথা না বলে ধৈর্যশীল আচরণ করা উচিত।
২. অভিভাবকের পাশাপাশি বন্ধু হওয়া
শিশুর জীবনের শুরুতে তার প্রধান বন্ধু হওয়া উচিত বাবা–মা। এতে সন্তানের সঙ্গে গভীর বন্ধন তৈরি হয় এবং সে নিরাপদ অনুভব করে।
৩. ছোটবেলা থেকেই যত্ন ও উৎসাহ দেওয়া
শৈশব থেকেই সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। তার সক্ষমতা বুঝে তাকে উৎসাহ দিতে হবে এবং ধীরে ধীরে সামাজিক কাজে যুক্ত করতে হবে।
৪. ভুল–সঠিক বুঝিয়ে দেওয়া
সন্তান ভুল করলে তাকে শান্তভাবে বুঝিয়ে বলা উচিত। ভালো কাজের জন্য প্রশংসা ও মাঝে মাঝে ছোট উপহার তাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয়।
৫. সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা
শিশুর কথা গুরুত্ব দিয়ে শোনা জরুরি। তার আচরণ নিয়ে উপহাস করা উচিত নয়, এতে তার আত্মবিশ্বাস কমে যেতে পারে।
৬. ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানকে ধর্মীয় মূল্যবোধ, আচার–আচরণ ও নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন। বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাতে হবে।
৭. সবার সামনে লজ্জা না দেওয়া
সন্তানকে কখনো অন্যের সামনে অপমান করা উচিত নয়। এতে তার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়।
৮. ভালোবাসা প্রকাশ করা
সন্তানকে নিয়মিত ভালোবাসা দেখাতে হবে। তাকে বুকে টেনে নেওয়া, স্নেহ দেওয়া তার মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৯. নিজের শৈশবের গল্প শেয়ার করা
বাবা–মায়ের শৈশবের গল্প সন্তানের সঙ্গে শেয়ার করলে সম্পর্ক আরও আন্তরিক হয় এবং শিশুর মধ্যে আগ্রহ সৃষ্টি হয়।
১০. সন্তানের সঙ্গে সময় কাটানো
সন্তানের সঙ্গে সময় কাটানো অত্যন্ত জরুরি। তার সঙ্গে কথা বলা, খেলা করা, ঘুরতে যাওয়া এবং তার পছন্দ–অপছন্দ জানা তার মানসিক বিকাশে সাহায্য করে।
লেখক পরিচিতি:
হাফিজ মাছুম আহমদ দুধরচকী — ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট। প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট। সাবেক ইমাম ও খতীব, হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদ, কদমতলী, সিলেট।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com