সুনামগঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই শরীফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ দিন আগে

সুনামগঞ্জ | সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা পেয়েছেন ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম। মাদকবিরোধী অভিযানে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এসআই শরীফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন এবং ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিবসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

মাদক নিয়ন্ত্রণে পুলিশ বিভাগের এমন স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।