

দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা চলছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে। বিশেষ প্রদর্শনীতে ছেলে রাজ্যকে নিয়ে দর্শকদের সাথে সিনেমাটি উপভোগ করেন সময়ের আলোচিত এ অভিনেত্রী।
রোববার দুপুরে সিলেট পৌঁছান পরীমনি। এরপর সন্ধ্যা ছ’টায় শুরু হওয়া শো উপভোগ করেন রাত সাড়ে আটটা পর্যন্ত।
সিনেমা শেষে স্থানীয় সাংবাদিকদের পরীমনি বলেন, আমাদের গল্পই আমাদের সিনেমা। আমার অভিনয় আমি সফল বলে মনে করি, কারণ ‘মা’ সিনেমা দেখতে মায়েরা তাদের সন্তানদের নিয়ে হলে আসছেন। সন্তানরা তাদের মাকে নিয়ে হলে আসছে।
সিলেটে ‘মা’ সিনেমার সামগ্রিক অবস্থা নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, এখানকার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত প্রায় সবার মধ্যেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা গেছে। সিনেমার প্রচারের জন্য একটা টিম বানানো হয়েছে।
এর আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে ‘মা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। গত ২০ মে উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয় সিনেমাটি।
‘মা’ সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।
সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।
সূত্র : একাত্তর টিভি
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com