

লক্ষ্মীপুর প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হলেন, শ্যামল কুমার নাথ । মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাঁকে এ পদে পদায়ন করা হলো্। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমাড্যান্ট পদে দায়িত্বরত ছিলেন।
শ্যামল কুমার নাথের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের নন্দনপুর গ্রামে । এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও উপ-কমিশনার (প্রশাসন), বরগুনা ও কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রী শেষ করে ২০০১ সালে পুলিশ ক্যাডারে যোগদান করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com