

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রার ইউনুস সোহেলের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাব-রেজিস্ট্রার দলিল লেখকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দলিল লেখক মো. তারেক হোসেন, আব্দুল আলীম, রিয়াজ উদ্দিন ও শামীম হোসেন।
এ সময় বক্তারা বলেন, রায়পুর সাব-রেজিস্ট্রার ইউনুস সোহেল দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি করে আসছে। প্রতি দলিল দাখিলে লাখে এক হাজার করে চাঁদা দাবি ও চুক্তিভিত্তিক খাজনা দাখিল করাসহ নানা অভিযোগ তুলে ধরা হয় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে।
অফিস সহকারী আসমা বেগম ও অফিসের নৈশীপ্রহরী সোহেলের যোগসাজশে তিনি এসব করে থাকেন বলে অভিযোগ করেন বক্তারা।
এ সময় অভিযুক্ত সাব-রেজিস্ট্রার ইউনুস সোহেল, অফিস সহকারী আসমা বেগম ও ঝাড়ুদার সোহেলের দ্রুত অপসারণের দাবি জানান ভুক্তভোগীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com