

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাড়িতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন- এমন সন্দেহে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কিন্তু তাকে পাওয়া যায়নি সেখানে।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১২টার পর খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়ি ঘিরে রাখা হয়।
সেখানে শিক্ষার্থীদের দাবি, ওই বাড়ির একজনের কাছ থেকে আসাদুজ্জামান খান কামালের থাকার তথ্য পান তারা। সেনাবাহিনী ও শিক্ষার্থীরা ভেতরে তল্লাশি চালিয়ে তাকে পাননি। পরে ভোর ৪টার দিকে সেনা সদস্যরা সেখান থেকে চলে যান।
স্থানীয়রা জানান, বাড়িটিতে আসাদুজ্জামান খানের দূরসম্পর্কের আত্মীয় বসবাস করেন। মন্ত্রী থাকার সময় সেখানে যাতায়াত করতেন তিনি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com