

হাসান মামুন, পিরোজপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাঁর উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন বলে তারা মত দেন। বক্তারা আরও বলেন, মানবিক বিবেচনায় সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com