
সিলেট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
শোকবার্তায় তিনি মরহুমাকে সফল প্রধানমন্ত্রী, দূরদর্শী রাজনীতিবিদ ও দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন। তিনি খালেদা জিয়ার শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
