

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে যথযোগ্য মর্যাদায় বিশ্ব জলাভূমি দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (২ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের আয়োজনে বিশ্ব জলাভূমি দিবস উদযাপন করা হয়।
বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, জবই বিলের জলাভূমিকে সংরক্ষণ করতে সরকারকে যার্যকর ভূমিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অঞ্চল গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান।
শেষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক ফাহাদ ফরহাদ, কোষাধ্যক্ষ কারিম খান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com