

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ০২ মার্চ (রবিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধার সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা ইউএনও'র হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।
৭ম ভোটার দিবস উপলক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচিন অফিসার আব্দুর রশিদ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যান, মিয়া কর্মী, রাজনৈতিক নেতাবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com