সাতক্ষীরা সুলভ মূল্যে গরুর মাংস দুধ ও ডিম বিক্রয় শুরু কেনা যাবে ১০০ টাকায় মাংস

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি ‌

সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।

গতকাল শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

এসময় জানানো হয়, মাসব্যাপী ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে।