
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে এক প্রেস বার্তায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক জানিয়েছেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি ভোমরা, পদ্মশাখরা, কুশাখালী,তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা,ঘোনা, সুলতানপুর ও চান্দুড়িয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালায়।
এ সময় অবৈধ পথে আসা ভারতীয় শাড়ি ও ওষুধ সামগ্রী আটক করে । যার মূল্য ধরা হয়েছে ১১ লাখ ৩ হাজার টাকা। তবে, কোনো চোরাকারবারিকে ধরা সম্ভব হয়নি।
