

তালা উপজেলার খলিষখালীতে পুকুরের পানিতে ডুবে ১৮মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। মৃত শিশু কৈখালী এলাকার উজ্জল মন্ডলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তপন কুমার বাছাড় জানান, বেলা ১২টার দিকে খেলার ছলে শিশুকন্যাটি সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। এরপর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর মৃত দেহ উদ্ধার করে।
বিকালে কৈখালী মাহাশ্মনে তার শবদেহ দাহ করা হয়। এঘটনায় গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ওই ইউপি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com