

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের নিয়মিত পাঠানো প্রেসবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সাতক্ষীরা সদর থানায় ৯ জন, তালায় ৬ জন, কালিগঞ্জে ৪ জন, শ্যামনগরে ৪ জন ও আশাশুনিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্নসূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, রাজা, শ্যামনগরের আনোয়ার শাহাদাতসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com