

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ২০২৫-২৬ মৌসুমে ১ লাখ ৭৭৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ হচ্ছে। সদর, কলারোয়া, তালা, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরসহ জেলার সাত উপজেলায় এই চাষ হচ্ছে।
সাতক্ষীরা খামার বাড়ির উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান চাষ হবে। এ বছরের আবাদে হাইব্রিড তেজগোল্ড জাতের ধানসহ লবণসহিষ্ণু বিভিন্ন জাত ব্যবহার করা হচ্ছে।”
সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের মাধবকাটি ব্লকের বলাডাঙা বিলের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে ট্রে-তে বীজ বপন ও মেশিনে চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন খামার বাড়ির উপপরিচালক মোঃ নুরুল ইসলাম।
কৃষি কর্মকর্তারা জানাচ্ছেন, রাইস ট্রান্সপ্লান্টার ও কম্বাইন হারভেস্টার ব্যবহার করে যান্ত্রিকভাবে রোপণ ও কর্তন করা হলে খরচ কমে ফলন বাড়বে। বিঘা প্রতি ২০-৩০ মণ ধান উৎপাদনের আশা করা হচ্ছে।
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমিতেও লবণসহিষ্ণু জাতের ধান চাষ করা হচ্ছে। মাছের ঘেরে ধান চাষ করে কৃষকরা অতিরিক্ত লাভ পাচ্ছেন। এ ধরনের চাষে ঘেরের মাছের পানি শুকিয়ে গেলে পুনরায় বোরো ধান রোপণ করা হচ্ছে, ফলে খাদ্য নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছলতায় গ্রামীণ কৃষক উপকৃত হচ্ছেন।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার সাত উপজেলায় বোরো ধান থেকে ৪ লাখ ৩৬ হাজার ৭৭১ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com