সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নেটপাটা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা, ২১ জুলাই ২০২৫ জেলার তালা উপজেলায় গতকাল সোমবার জলাবদ্ধতা নিরসনে শালিখা-দেলুয়া নদীতে অভিযান চালিয়  নেটপাটা উচ্ছেদ করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে এ অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপা রানী সরকার।

এ সময় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার প্রতিটি নদী ও খালে এ ধরনের অভিযান চলমান থাকবে।