
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।
মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহা. ইফতেখার।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. ইসরাত জাহান সুমনা, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর নুরুল হুদা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।
বক্তারা বলেন, খোলা ভোজ্যতেল ব্যবহারে ভেজাল মেশানোর ঝুঁকি বেশি থাকে এবং এতে ভিটামিন ‘এ’-এর পরিমাণ প্রায় অনুপস্থিত। তারা বলেন, নন-ফুড গ্রেডেড পাত্রে সংরক্ষিত তেল ব্যবহারে হৃদরোগ, কিডনি সমস্যা, ক্যান্সারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ে।
সভায় সরিষার তেলের অতিরিক্ত ব্যবহার নিয়েও সতর্ক করা হয়। বক্তারা বলেন, অতিরিক্ত সরিষার তেল গ্রহণ হৃদপিণ্ডে চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে এবং পরিপাকতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষায় খোলা ভোজ্যতেল পরিহার করে বোতলজাত বা প্যাকেটজাত সয়াবিন তেল ব্যবহার করা উচিত।
তারা জনগণকে সচেতন করে বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিরাপদ ও মানসম্মত ভোজ্যতেল ব্যবহারের বিকল্প নেই এবং খোলা তেল বর্জন এখন সময়ের দাবি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com