

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ইজিবাইক দুর্ঘটনায় মো. একরামুল হোসেন (৩২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রবিবার (২৬ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত একরামুল হোসেন সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের বাসিন্দা। তিনি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কুরআন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং স্থানীয় ভাড়ুখালি মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় বাসিন্দা শরিফ সরদার জানান, শনিবার দুপুরে একরামুল হোসেন ভাড়ুখালি গ্রামের বাড়ি থেকে একটি ইজিবাইকে সাতক্ষীরা শহরের উদ্দেশে রওনা দেন। পথে আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com