

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিখোঁজ দুজনের মরদেহ পাওয়া গেছে। তারা হলেন– প্রয়াত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও প্রয়াত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)। এদের মধ্যে ইসমাইল ছিলেন ট্রলারের যাত্রী। আর ফাহাদ ট্রলারডুবির ঘটনায় স্পিডবোট নিয়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে গিয়েছিলেন।
তবে ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় এখনও নুর মোহাম্মদ সৈকত (২৭) নামে একজন নিখোঁজ রয়েছে জানিয়ে ওসি বলেন, তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে বুধবার ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে কিছু লোক ট্রলার ও স্পিডবোট নিয়ে উদ্ধার তৎপরতা চালাতে যায়। তবে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি ডুবে যায়।
তিনি জানান, এ ঘটনায় ট্রলার ও স্পিডবোটের তিন যাত্রী নিখোঁজ ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে দুজনের মরদেহ ভেসে আসে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com