

নগরীর লালখান বাজার থেকে ওয়াসা পর্যন্ত সিডিএ এভিনিউ’র বিভিন্ন সাইনবোর্ড বাংলায় না লেখায় ১২ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে আগ্রাবাদের জাম্বুরি মাঠ সংলগ্ন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে লাকী প্লাজার মোড় পর্যন্ত সড়ক, ফুটপাত ও নালার উপর থেকে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানকালে চসিক-এর কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com