

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে লাকসাম সাংবাদিক ইউনিয়ন এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
লাকসাম বাইপাস হাউজিং মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের লাকসাম প্রতিনিধি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক ও ডেইলি প্রেজেন্ট টাইমস্ কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, প্রচার সম্পাদক ও আনন্দ টিভি লাকসাম প্রতিনিধি এম এ কাদের অপু।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, আপ্পায়ন সম্পাদক ও দৈনিক আমার সংবাদ লাকসাম প্রতিনিধি আমজাদ হোসেন, নির্বাহী সদস্য ও সাপ্তিহিক কুমিল্লা পত্রিকার নির্বাহী সম্পাদক জাফর আহদ, আবুল হোসেন বাবুল, রিমু, ওমর ফারুখসহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রতিবাদ সভায় কুমিল্লার প্রয়াত সংবাদিক মহিউদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com