সাংবাদিক রাকিবের মামা অসুস্থ, লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক রাকিবের মামা মো. দিদার হোসেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে কমলনগর উপজেলা থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।