

পিরোজপুর প্রতিনিধি : সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতার প্রতীক, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনকে স্মরণ করা হয়েছে পিরোজপুরে। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে।
পিরোজপুর শহরের সিআইপাড়া সড়কের সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পিরোজপুর জেলা সভাপতি হাসান মামুন। সঞ্চালনা করেন মানবকণ্ঠ প্রতিনিধি মো. মেহেদী হাসান সোহাগ।
বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন নির্ভীক, আদর্শনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিক। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন কলম চালিয়েছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য আলতাফ হোসেনের জীবন ও কর্ম অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর শাখার নির্বাহী সদস্য ও আমার বার্তা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি তামিম সরদার, মোহনা টেলিভিশন প্রতিনিধি নূর উদ্দিন, বাংলাদেশের খবর প্রতিনিধি মো. মাহামুদ হোসাইন, দেশ টিভি প্রতিনিধি জালিস মাহমুদ, সবুজ নিশান প্রতিনিধি প্রসেনজিৎ মিস্ত্রী, প্রথম কথা প্রতিনিধি সুদর্শন ব্যানার্জী, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি দীপঙ্কর রায়, সাদী মো. হিমেল ও সাহারিয়ার কিংজল প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনসহ প্রয়াত সদস্য শেখ জাকির আহম্মেদ, দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন লেখক ও কবি আল-আমিন।
সভায় জেলা ও উপজেলা শাখার সাংবাদিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com