
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে প্রশিক্ষণ সনদ অর্জন করেছেন মেধাবী সাংবাদিক রাকিব হোসেন মিলন। বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেএম) থেকে ‘ইংলিশ জার্নালিজম কোর্স’ সম্পন্ন করে তিনি এই সনদ লাভ করেন।
রাজধানীর কারওয়ান বাজারে বিজেএম-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানে রাকিব হোসেন মিলনের হাতে সনদ তুলে দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাসুম খান।
বর্তমানে জনপ্রিয় গণমাধ্যম ‘ফেস দ্য পিপল’-এর ইনভেস্টিগেটিভ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন রাকিব হোসেন মিলন। এর আগে তিনি ইংরেজি দৈনিক ‘দ্য নিউ নেশন’ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’সহ বিভিন্ন গণমাধ্যমে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি রাকিবের গভীর আগ্রহ। ২০১১ সালে রাজধানীর বাংলাদেশ মিডিয়া স্টাডি সেন্টার থেকে তিনি সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর কিছু সময় শিক্ষকতা পেশায় জড়িত থাকলেও পরবর্তীতে সাংবাদিকতাকেই তিনি মূল পেশা হিসেবে বেছে নেন।
সনদ গ্রহণকালে রাকিব হোসেন মিলন সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সুযোগ এবং গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বিজেএম-এর এই প্রশিক্ষণ তাঁর সাংবাদিকতা জীবনে নতুন মাত্রা যোগ করবে।
তার এই অর্জনে সহকর্মীদের মধ্যে আনন্দের আমেজ দেখা দিয়েছে। রাকিবের দীর্ঘদিনের সহকর্মীরা জানান, পেশাদারিত্বের পাশাপাশি তার বিনয়ী আচরণ ও মেধা তাকে সহকর্মীদের কাছে অনন্য করে তুলেছে। সাংবাদিকতা জগতে সততা ও নৈতিকতার চর্চায় রাকিব হোসেন মিলন আরও অনেক সাফল্যের স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা তাদের।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com