
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
: “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহসভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহসাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা কৃষি অফিসের উপপরিচালক মো. মোতাহার হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার পাল, সামাজিক বন বিভাগের কর্মকর্তা চিন্ময় মধু এবং অগ্রণী ব্যাংকের এজিএম মো. শরিফুল ইসলাম বক্তব্য দেন।
সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com