

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) যুবদলের কমিটিকে “ভুয়া কমিটি” আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত সদর উপজেলা (পশ্চিম) নেতা কর্মীরা।
গতকাল রোববার (২মার্চ) বিকালে সাড়ে উপশহর দালাল বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির সদস্য সচিব জাকির হোসেন, সদস্য আমির আহমেদ রাজু, টুটুল পাটোয়ারী, সোহাগ পাটোয়ারী, মনির সরকার, ইউসুফ হোসেন, মোক্তার, নিশান পাটোয়ারী, ইউসুফ হোসেন, মেম্বার, ফজলুল করিম টুটুল, সোহরাব হোসেন জনি, শাহজালাল লিটন, ওমর ফারুক, মুরাদ হোসেন মেম্বার সহ প্রায় ১৮জন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা এমএ মমিন, মহিউদ্দিন জনি সহ পদপ্রত্যাশী অনেকেই উপস্থিত ছিলেন। পরে প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় থানা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে, কমিটিতে তারা উপেক্ষিত হয়েছে। এটি একটি মনগড়া কমিটি। আমরা এ কমিটি মানি না। এ কমিটি ভেঙ্গে নতুন কমিটির দাবি জানাচ্ছি।
এমনকি প্রকাশ থাকে যে, উক্ত কমিটি পকেট কমিটি দাবী করে সোশ্যাল মিডিয়া(ফেসবুকে)স্ট্যাটাস দেন, নবগঠিত কমিটির সদস্য আমির আহমেদ রাজু। তিনি বলেন, আমি আমির আহমেদ রাজু, যুগ্ম সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। আমি লক্ষ্মীপুর জেলা যুবদল বা কাহারো কাছে যুবদলের কোন রকম পদ প্রত্যাশী ছিলাম না,আমাকে না জানিয়ে সদর উপজেলা পশ্চিম যুবদলের কমিটিতে সদস্য করায় আমি তা প্রত্যাখ্যান করলাম।
এরআগে শনিবার দুপুরে সদর উপজেলা (পশ্চিম) যুবদল সহ ১১টি ইউনিটের ৩৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে জেলা যুবদল। এ বিষয়ে জানতে জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন কে একাধিক ফোন করেও পাওয়া যায়নি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com