

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি, এসআই/মোঃ আকতার হোসেন ও এসআই/রুবেল বড়ুয়া সঞ্জয় সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন নেভাল-২ তে বিশেষ অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের সক্রিয় নেতা সাব্বিরের নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীদের মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতিকালে আসামী ১। সাব্বির হোসেন (২৩), ২। মোহাম্মদ সাজিদ ইরফান (২০), ৩। কামরুল ইসলাম ওয়াসিম (১৯), ৪। সাজ্জাদ হোসেন মারুফ (২০), ৫। আবু বক্কর সিদ্দিক (২৩), ৬। মোহাম্মদ শাহিদ সাব্বির (২২) ৭। তন্ময় দাশ (২৩), ৮। নিলয় শীল (২৩), ৯। কৌশিক ধর (২২) ও ১০। সোলেমান আহমেদ (২৫) দেরকে গ্রেপ্তার করেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।৬৩৩৩
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com