

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াখালী (জুম্মা) পাড়া এলাকার মৃত শফির দোকান সংলগ্ন এল.জি.ইডি কানেক্টিভ রোড হতে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে বলে স্থানীয়দের অভিযোগ। তৈরি হয়েছে খালাখন্দ আর বড় গর্ত। চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল শিক্ষার্থী, মৎস্যজীবী ও সাধারণ মানুষ।
স্থানীয় পথচারী সৈয়দ করিম বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এ সময় রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি খাল। এখন তেমন বৃষ্টি নেই এরপরেও রাস্তায় বিভিন্ন গর্ত, খালা-খন্দ দেখা যাচ্ছে। কোন প্রকার গাড়ি চলাচল করা যাচ্ছে না। এমনকি মোটরসাইকেল, বিদ্যুৎ চালিত অটোরিকশা, ভ্যান, ছোট ট্রলি চলাচল করতে পারছে না। বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এতে সময় এবং খরচ বেশি হচ্ছে।
স্থানীয়রা জানান, গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় অনেক আগে চলাচলের জন্য বাঁশের সাঁকো দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি যুগ যুগ ধরে খানা-খন্দে ঠায় দাঁড়িয়ে থাকলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। বর্তমানে সেতুটি ব্যবহার উপযোগী করার পাশাপাশি সড়ক নির্মাণের মাধ্যমে দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাহারছড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান বাহার বলেন, নোয়াখালী পাড়ার প্রায় রাস্তা পিস ডালার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু জুম্মা পাড়া গ্রামের এই সড়কটি নির্বাচনী প্রতিহিংসার কারনে হচ্ছে না। ফলে এলাকার হাজারো সাধারণ মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। এমনকি জরুরি কোন রোগী চিকিৎসার জন্য কক্সবাজার নিতে হলে দীর্ঘক্ষ্যণ সময় ব্যয় হওয়ায় রোগীর অবস্থা আশংকা হয়ে যায়। আমরা চাই রাজনৈতিক প্রতিহিংসার বাদ দিয়ে এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে উক্ত সড়কের কাজ নির্মাণ করার জন্য বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।
এবিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। সরেজমিনে গিয়ে দ্রুত সড়কের কাজ চালু করা হবে বলে আশ্বস্ত করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com