

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে যানজট সৃষ্টিকারী অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পরপর দুই দিন কঠোর অভিযান পরিচালনা করেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন। ফলে বিকেল থেকে পৌর শহরের পরিবহন সেবা বিভাগের ঈদ ফেরত যাত্রী, পরিবহন ও শহরে শৃঙ্খলা ফিরে এসেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ জুন) সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড নিগার সুলতানার নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি ) নিগার সুলতানা।
এর আগে গতকাল বুধবার (১১ জুন) বিকেলে সেনাবাহিনী, পুলিশ ও পৌর প্রশাসনের সহায়তায় কঠোর অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সড়ক পরিবহন আইন ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় ১৫টি মামলায় মোট ২৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা।
অভিযানে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা মাইক্রোবাস ও ব্যাটারী চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের কঠোর অবস্থান নেন। একই সঙ্গে বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় সড়কের মাঝে অবৈধভাবে পার্ক করে রাখা বেশ কয়েকটি যানবাহন, মোটর সাইকেল অপসারণ করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করা অর্থ যাত্রীদের ফেরত দিয়ে সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।
রায়পুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান বলেন, "ঈদে শেষে মানুষ কর্মস্থলে ফিরছে, এই সুযোগে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। পাশাপাশি সড়কে যানজট রোধে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com